Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১ জানুয়ারি ২০২৪

কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আওয়ামী লীগের জনসভা 

ফাইল ছবি

ফাইল ছবি

আজ বিকেলে রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।  

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে জানা গেছে।

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

আওয়ামী লীগের কেন্দ্রের একাধিক সূত্রে জানা গেছে, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। 

জনসভা সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়