ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ২৯ জুলাই ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম। ছবি- সংগৃহীত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে।

গত রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি। ‘কিছু স্বার্থান্বেষী মহল’ এই অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আইএসপিআর বলেছে, দেশে-বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশব্যাপী ক্রম–অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা প্রদানে ২০ জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই তারা অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

সেই সাথে দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়