ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ৩ আগস্ট ২০২৪

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় 

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ এইচএসসি পরীক্ষা। এমন অবস্থায় আগামীকাল রোববার থেকে সীমিত ভাবে দেশের প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষাবোর্ড। যদিও রোববার (০৪ আগস্ট) তা খুলছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে। 

শনিবার (০৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, রোববার (০৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়