ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১০ আগস্ট ২০২৪

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা 

ফাইল ছবি

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই ফুলকোর্ট সভা ডেকেছিলেন। তবে আইনজীবীদের প্রতিবাদের মুখে সভা স্থগিত করা হয়। 

শনিবার (১০ আগস্ট) সকাল ১০ টার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১১ আগস্ট) থেকে আদালতে বিচার কাজ শুরু হবে কি না এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে পদত্যাগের দাবি করেছেন, সেসব বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল।

এদিকে, অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম ও যেকোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার এক ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা এরইমধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছেন।

তিনি বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। এরপরই সভা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়