ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ১২ আগস্ট ২০২৪

সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন নম্বর চালু 

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সংখ্যালঘুদের রক্ষায় আজ (সোমবার) থেকে একটি হটলাইন নম্বর খোলা হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এসময় তিনি ব‌লেন, যদি কোথাও কোনো হামলা হয়, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের ওপর হা*মলা করেছে, তারা দু*র্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ। সেটা রক্ষা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘুদের ঘর-বাড়িতে, উপাসনালয়ে হা*মলা হয়েছে বলে বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। সেজন্য দুঃখ প্রকাশ ক‌রেন ধর্ম উপদেষ্টা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়