Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৩ আগস্ট ২০২৪

নতুন গভর্নর হচ্ছেন ড. আহসান এইচ মনসুর

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগের দাবির মুখে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। এ অবস্থায় গভর্নরের পদটি শূন্য ছিল। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গভর্নর নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব আজকের উপদেষ্টা পরিষদের সভায় রাখা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ৯ আগস্ট পদত্যাগ করেন সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়