ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

প্রকাশিত: ১৩:৫১, ১৩ আগস্ট ২০১৯
আপডেট: ১৪:০৩, ১৩ আগস্ট ২০১৯

কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত

ঢাকা: চলতি বছর কোরবানি পশুর চামড়ার মূল্য কম থাকায় চামড়া কিনছেন না ব্যাবসায়ীরা। ফলে চামড়া ব্যাবসায়ীদের চোখে এ বছর হতাশাই বেশি। অনেক জায়গায় ক্রেতা না থাকায় কোরবানিদাতারা মাটিতে পুঁতে ফেলে দিচ্ছেন চামড়া। তাই পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া বিদেশে রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্য কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে লক্ষ্য করা যাচ্ছে, নির্ধারিত মূল্যে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে না। এ বিষয়ে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, কাঁচা চামড়ার গুণাগুণ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আইনিউজ ডেস্ক/এইচএ/ইএন
Green Tea
সর্বশেষ