আপডেট: ০৮:২১, ২০ আগস্ট ২০১৯
চাঁদের কক্ষপথে ভারতের মহাকাশযান চন্দ্রায়ন-২
তথ্য প্রযুক্তি ডেস্ক : চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রায়ন-২ । মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকালে এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে বলে দেশটির মহাকাশ সংস্থা ইসরো জানিয়েছে। ফলে চন্দ্রপৃষ্ঠে অবতরণের লক্ষ্যে আরো এগিয়ে গেলো মহাকাশযানটি।
প্রথম প্রচেষ্টায় ব্যার্থ হওয়ার পর গত ২২ জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে দ্বিতীয় প্রচেষ্টায় এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর গতির ওপরে গোটা প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করছে। যে গতি নিয়ে এটির চাঁদের কক্ষপথে ঢোকার কথা তার থেকে বেশি গতি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে। আবার নির্দিষ্ট গতির থেকে কম গতিতে কক্ষপথে ঢুকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছড়ে পড়তে পারে চাঁদের মাটিতে।
চাঁদের কক্ষপথে ঢোকার পর সেটি সেখানে ১৫ দিন ধরে প্রদক্ষিণ করবে। তারপর আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-২।
সূত্র : জি-নিউজ, নিউজ ১৮
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক









