নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ২৩ ডিসেম্বর ২০২০
ঢাকার আশপাশে হবে আরো ৪ বাস টার্মিনাল
টার্মিনালের জন্য স্থান পরিদর্শনে ঢাকার দুই সিটির মেয়র
ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় আনতে রাজধানীর আশপাশে আরো চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে।
বুধবার চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা।
চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো- বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























