আইনিউজ প্রতিবেদক
আপডেট: ১০:২৫, ২৪ ডিসেম্বর ২০২০
প্রধানমন্ত্রীর প্রেস সচিব অসুস্থ হয়ে হাসপাতালে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে অসুস্থতা বোধ করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করেন। তাৎক্ষণিকভাবে ইহসানুল করিমকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।
অধ্যাপক জামান আরও জানান, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না।
এদিকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বোর্ড গঠন করে এবং ইহসানুল করিমের শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























