ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৪ ডিসেম্বর ২০২০

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম মারা গেছেন

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার অভিজিৎ রায় গণমাধ্যমকে এম এ হাসেমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলও তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রাসেল তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এম এ হাসেমের আরেক ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানান, করোনা পজিটিভ হওয়ার পর পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৯৫৯ সালে তামাকপণ্য কেনাবেচার মাধ্যমে ব্যবসা শুরু করেন এম এ হাসেম। ১৯৭০ সালের কিছু আগে চট্টগ্রামে গড়ে তোলেন মেসার্স হাসেম কর্পোরেশন। দেশ স্বাধীন হওয়ার পর নিত্যপণ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি শুরু করেন। তার গড়ে তোলা পারটেক্স গ্রুপের জনপ্রিয় পণ্যের মধ্যে ড্যানিশ কনডেন্সড মিল্ক্ক, মাম পানি ও আরসি কোলা অন্যতম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়