জেলা প্রতিনিধি
আপডেট: ১৪:৫৬, ২৪ ডিসেম্বর ২০২০
সেনাবাহিনীকে সততার সাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর নতুন কমিশন পাওয়া নবীন কর্মকর্তাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সবার আগে দেশকে ভালোবাসতে হবে। সেনাবাহিনীকে সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যারা ট্রেনিং শেষ করে শপথ গ্রহণ করেছো; তোমাদের ওপর বিরাট এক দায়িত্ব। সতততা, নিষ্ঠা, একাগ্রতা, দেশকে ভালোবাসা- এ উপদেশ চলার পথে সব সময় মনে রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে রাষ্ট্রপতির কুজকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তিনি বলেন, সেনাবাহিনীকে দেশের উন্নতিতে নিজেদের নিয়োজিত করতে হবে। নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মনে রাখতে হবে, তোমরা এ দেশেরই সন্তান। তোমাদের বাবা, মা আত্মীয় স্বজন সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই দেশের উন্নত হলেই সবার উন্নতি। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে।
তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ৭৯ বিএমএ লংকোর্স শেষে ১১৬ জন বাংলাদেশি ও চার জন বিদেশি ক্যাডেটকে কমিশন প্রদান করা হয়। বাংলাদেশি ক্যাডেটদের মধ্যে ১০২ জন পুরুষ ও ১৪ জন নারী। আর চার জন বিদেশি ক্যাডেটের মধ্যে তিন জন ফিলিস্তিনের আর একজন শ্রীলংকার।
আইনিউজ/বিএম
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























