নিজস্ব প্রতিবেদক
বিএনপির গাত্রদাহ সৃষ্টি হয়েছে: সেতুমন্ত্রী
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে। অপরদিকে জীবন-জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে। বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় মারা যাবে। কিন্তু তা হয়নি। ফলে তাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, করোনা নতুন করে আবারো প্রাণঘাতী রূপ নিয়ে বিশ্বের কিছু দেশে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এছাড়া লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন থেকে ঢাকায় আসার ফ্লাইটের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারিসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু বিএনপির কর্মসূচি উদযাপনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গোপন ও ওপেন সখ্য থেকে বেরিয়ে আসা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা এক ধরনের প্রহসন।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ২০০৬-০৭ অর্থবছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮০০ কোটি টাকা। আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন এডিপির পরিমাণ ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী আওয়ামী লীগ সরকারের প্রসংশা হচ্ছে তখন বিএনপি সংশয় প্রকাশ করেছে। বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























