ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০২০

নাট্যকার মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

ফাইল ছবি

বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা বুধবার রাতে না ফেরার দেশে চলে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রখ্যাত নাট্যকার ও পরিচালক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের নাট্যাঙ্গনে বিশেষ করে পথ নাটক আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।

উল্লেখ্য, পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা মান্নান হীরা হৃদরোগে আক্রান্ত হলে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮ টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। মান্নান হীরা ২০০৬ সালে নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

মান্নান হীরা রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘ইদাঁরা’, ‘বৌ’, ‘জননী বীরঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘পন্তা আকালী’, ‘মংগা কাহিনী’, ‘ওয়ারিশ’ ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়