ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ২৪ ডিসেম্বর ২০২০

ভারতে কম্বল পাঠাতে চান ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের দিল্লিতে শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠানোর অনুমতি চেয়ে ভারতীয় হাই কমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন।

চিঠিতে ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। 

আমরা জানতে পেরেছি, নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছেন। মুক্তিযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চাই।

এতে আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়