নিজস্ব প্রতিবেদক
শিপ্রার মাদক মামলার প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি
ফাইল ছবি
কক্সবাজারে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার র্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ।
এর আগে মাদক মামলায় শিপ্রাকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দেয় র্যাব।
আজ (বৃহস্পতিবার) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে এই নারাজি দেওয়া হয়।
পূর্ব নির্ধারিত তারিখে র্যাবের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার বাদী সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন।
বাদীর পক্ষে নারাজি পিটিশন দিয়ে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া।
গত ১৩ ডিসেম্বর পুলিশের করা মাদক মামলায় তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল র্যাব।
আদালতে শুনানি শেষে শিপ্রা দেবনাথের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু বলেন, পুলিশের করা মাদক মামলার র্যাবের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশ নারাজি দেওয়ায় আজ এই প্রতিবেদনের বিষয়ে কোনো আদেশ দেয়নি।
‘চূড়ান্ত প্রতিবেদন ও নারাজি পিটিশন নিয়ে শুনানি হয়েছে। আদালত পরবর্তী ধার্য তারিখে আদেশের জন্য রেখে দিয়ে শিপ্রা দেবনাথের জামিন স্থায়ী করেছেন।’
আদালত থেকে বের হয়ে শিপ্রা দেবনাথ বলেন, মামলাগুলোর বিষয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। আমরা কি কোনোদিন সিনহাকে ফিরে পাবো?
গত ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডে বাহারছরা পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মো. রাশেদ। ওইদিন রাতে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হিমছড়ি নীলিমা রিসোর্টে মেজর সিনহার রুম তল্লাশি করে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে আটক করে রামু থানার পুলিশ।
এ সময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে উল্লেখ করে শিপ্রা দেবনাথের বিরুদ্ধে রামু থানায় পুলিশ বাদী হয়ে পরের দিন ১ আগস্ট মাদক মামলা দায়ের করে।
পরে আদালতের নির্দেশে এই মামলা তদন্ত করে গত ১৩ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























