নিজস্ব প্রতিবেদক
জাপান আগামী বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন চায়
সংগৃহীত ছবি
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আমরা আগামী বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। এ সংকটের সমাধান হওয়া জরুরি।
আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই জাপান এর সমাধান প্রত্যাশা করে আসছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন। বিষয়টা নিয়ে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনাও করেছেন।
জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও সহায়তা করে আসছে জাপান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ১২৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান। আর রাখাইনে রোহিঙ্গা এলাকার অবকাঠামো উন্নয়নে ৬৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি আমরা।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা নিক না কেন, আমরা এ সংকটের সমাধানে আমাদের মতো করে চেষ্টা করছি।
ডিকাব টকয়ে বক্তব্য রাখেন ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























