নিজস্ব প্রতিবেদক
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরে হচ্ছে না
ফাইল ছবি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের জন্য কোয়ালিফাইড হওয়ায় এর বিলম্ব হচ্ছে বলে পিএসসি সূত্রে জানা গেছে। চলতি বছরের শুরুতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে শনিবারেও কাজ করেছি। আমরা চেষ্টা করছি, কিন্তু সবসময় সম্ভব হয় না। বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার জন্য কোয়ালিফাইড হওয়ায় ফল প্রকাশ দেরি হচ্ছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়। তবে খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক খাতায় দুই পরীক্ষকের দেয়া নম্বর ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের নিকট দেয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি। এ প্রক্রিয়ায় যেতে না হলে বৃহস্পতিবারের (২৪ ডিসেম্বর) মধ্যেই বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলেও জানা যায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























