নিজস্ব প্রতিবেদক
বিচার বিভাগ স্বাধীন, যে কেউ মামলা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। আমাদের বিচার বিভাগ স্বাধীন। তাই যে কেউ অন্যায়ের প্রতিকার চেয়ে মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি আঞ্চলিক পাসর্পোট কার্যালয়ে ছয় জেলার ই পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি কেউ মনে করে কোথাও অন্যায় হয়েছে তবে প্রতিকার চেয়ে মামলা করতে পারে। মামলা করা নাগরিক অধিকার।
ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ। সুতরাং এটি রক্ষার দায়িত্ব সবার।
এ সময় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























