ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৪, ২৪ ডিসেম্বর ২০২০

বড়দিনকে ঘিরে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা

সংগৃহীত

সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

তিনি বলেন, রাজধানীতে এবার ৬৬টি গির্জায় বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে। এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়