ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ২৫ ডিসেম্বর ২০২০

আট মাস পর মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল

ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেপ্তারের প্রায় আট মাস পর জামিনে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি। 

শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সোয়া ১১ টার দিকে তার বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।

বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যায়। পরে তারা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

বেনাপোল থেকে গ্রেপ্তারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়