ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৫ ডিসেম্বর ২০২০

উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। 

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৪ দিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়