নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:১৯, ২৫ ডিসেম্বর ২০২০
ভারতে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আস্তানা নিয়ে বিজিবির উদ্বেগ
সংগৃহীত ছবি
ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানার উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
আজ (শুক্রবার) আসামের গৌহাটিতে দুই দেশের ডিজি পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে বিজিবির ডিজি এই উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের আস্তানাগুলো ধ্বংস করার জন্য তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ডিজি রাকেশ আস্তানার কাছে অনুরোধ করেন।
সম্মেলনে তিনি সীমান্তে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে, হত্যার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশের সীমান্তে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার অনুরোধ করেন বিএসএফের ডিজির কাছে।
সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকারের ‘জিরো টলারেন্স নীতি’র কথা উল্লেখ করে বিএসএফ মহাপরিচালক ওইসব আস্তানার (যদি থাকে) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
গত ২২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত এই সীমান্ত সম্মেলন আগামীকাল ২৬ ডিসেম্বর শেষ হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























