নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২০, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২০, ২৫ ডিসেম্বর ২০২০
শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ছবি: আইনিউজ
সারাদেশে এমনিতেই বেশ শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে আবার আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তরপশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া শুক্রবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























