সুনামগঞ্জ প্রতিনিধি
‘ভূমিহীনদের উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি সহ্য করব না’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অসহায় গৃহহীন ও ভূমিহীনদের উন্নয়ন প্রকল্পে আমরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করব না। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দুর্নীতি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নে খাস ভূমিতে নির্মাণাধীন ভূমিহীন-গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করেন এবং আমাদেরকে কাজের নির্দেশনা দেন। আমরা তারই নির্দেশে কাজ করছি।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষ এবং মহান বিজয়ের ৫০ বছর পদার্পণ জাতির জন্য বিশাল গৌরবের।
তিনি বলেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও রাস্তাঘাটসহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকতে সবাইকে আহ্বান জানাই।
তিনি আরো বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।
এ সময় জগন্নাথপুরের ইউএনও মেহেদী হাসান, দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























