নিজস্ব প্রতিবেদক
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এম এ হাসেম
সংগৃহীত
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম। শুক্রবার বাদ জুমা ঢাকার গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের পর এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার বলেন, বাবার জন্য সবার কাছে ক্ষমা চাই। কারো দেনা–পাওনা থাকলে আমার সঙ্গে দেখা করবেন। তারা বাবার আত্মার মাগফিরাতের জন্য তিনি সবার কাছে দোয়া চান।
এরপর এম এ হাসেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কিছু লোক অংশ নিতে না পারায় পরে বেলা সোয়া দুইটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফুল দিয়ে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হয়।
সাবেক সাংসদ এম এ হাসেম ৭৭ বছর বয়সে বুধবার রাত ১টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান। তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী সুলতানা হাসেম এবং পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, রুবেল আজিজ, শওকত আজিজসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এম এ হাসেম ১৯৪৩ সালের ৩০ আগস্ট নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে তামাকের ব্যবসার মাধ্যমে তার ব্যবসায়ী জীবনের সূচনা। ফার্নিচার, বোর্ড, খাদ্য ও পানীয়, প্লাস্টিক, কাগজ, তুলা, সুতা, পাট, রিয়েল এস্টেট, টেক্সটাইল, শিপিং, অ্যাগ্রো, গার্মেন্টস, এরোমেরিন লজিস্টিকস ইত্যাদি গড়ে তোলেন।
এম এ হাসেম দেশের দুটি বেসরকারি ব্যাংক- সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি জনতা ইনস্যুরেন্স প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি নোয়াখালীর এম এ হাসেম কলেজের প্রতিষ্ঠাতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























