নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
করোনা পজিটিভ যাত্রী এনে জরিমানা গুনল কাতার এয়ারওয়েজ
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণ রোধে বিমানবন্দরে সর্তকতা জারি করা হয়েছে। প্রত্যেক এয়ারলাইন্সকে করোনা নেগেটিভ সনদধারী যাত্রী বহন করতে নির্দেশ দেয়া হয়েছে।
কিন্তু এই সকল নির্দেশ অমান্য করে বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে আসছে যাত্রী। শুক্রবার (২৫ ডিসেম্বর) কাতার এয়ারওয়েজ নিয়ে আসে করোনা পজিটিভ যাত্রী। ফলে তাদের গুনতে হলো ৫ লাখ টাকা জরিমানা।
দায়িত্বহীন আচরণের জন্য যাত্রীকেও ১০ হাজার টাকা জরিমানা করে তাকে হাসপাতালে পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ-এর ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কাতার এয়ারলাইন্সের কিউআর-৪১৯ ফ্লাইট পৌঁছালে নিয়মিত কার্য়ক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা যাত্রীদের সনদ পরীক্ষা করেন। এসময় একজন করোনা পজিটিভ যাত্রী পাওয়া যায়। সেখান থেকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, করোনা পজিটিভ যাত্রী লেবানন থেকে কাতার হয়ে বাংলাদেশে আসেন। তার কাছে থাকা সনদে স্পষ্টভাবে তাকে করোনা পজিটিভ দেখানো হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও গাফিলতিতে তিনি দেশে চলে আসেন।
করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় (২৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৮টা পর্য়ন্ত) শাহজালাল বিমানবন্দরে ১৭টি ফ্লাইটে দুই হাজার যাত্রী আসেন। কাতার এয়ারলাইন্সে আসা ওই যাত্রী ছাড়া সকলে নেগেটিভ সনদ নিয়ে এসেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























