আইনিউজ প্রতিবেদক
আওয়ামীলীগ জনগণের সম্মুখীন হতে পারে না: ফখরুল
ছবি: সংগৃহীত
আওয়ামীলীগ কৌশল জনগণের সম্মুখীন হতে পারে না বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, আওয়ামীলীগ কৌশল পরিবর্তন করে আদালতকে ব্যবহার করছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বাতিল করে দিয়ে একদলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় আমরা জনগণের ভোটাধিকার চাই দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ কারণে আমরা ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হত্যা দিবস পালন করে আসছি। কারণ, সারা বিশ্বই জানে ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ ভোটডাকাতি করে সব নিয়ে গেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণ করেছে।
ফখরুল বলেন, আওয়ামীলীগ জনগণের সম্মুখীন হতে পারে না। গণতন্ত্রকে তারা ভয় পায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়, তারা বিরোধীদলীয় নেতানেত্রীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের সেই গ্রাম্য মোড়লের মতো আবির্ভাব হয়েছে। তাদের কাজই হচ্ছে জনগণকে অস্থির করে রাখা।
নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামীলীগ সরকার যতদিন আছে মন্তব্য করে তিনি সাম্প্রতিক পৌরসভা নির্বাচন ইস্যুতে বলেন, কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। শুধুমাত্র জনগণের কাছে যাওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান মো. আব্দুল হান্নান হান্নুসহ জেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























