নিজস্ব প্রতিবেদক
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে অবৈধ সাতশ দোকান উচ্ছেদ অভিযান
সংগৃহীত ছবি
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মার্কেটটিতে প্রায় সাতশটি অবৈধ দোকান রয়েছে।
আজ (শনিবার) দুপুর থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা এ অভিযান পরিচালনা করছেন।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সুন্দরবন স্কয়ার মার্কেটে প্রায় সাতশটি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে।
‘আমরা অভিযান চালাচ্ছি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।’
তিনি বলেন, এর আগে আমরা ফুলবাড়িয়াতেও অভিযান পরিচালনা করেছি। আমাদের প্রকৌশল বিভাগ কাজ করছে, দক্ষিণ সিটির যেসব মার্কেটে অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে।
গত ১৭ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৩৮০টি দোকান উচ্ছেদ করা হয়। এরমধ্যে বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় গড়ে ওঠা সব দোকান অবৈধ। ৫ম তলায় দোকানের সংখ্যা ২৯২টি।
সুন্দরবন মার্কেট অবৈধ দখল উচ্ছেদ করার পর সেই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























