ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ২৬ ডিসেম্বর ২০২০

নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন চালু হচ্ছে রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশব্যাপী নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপনের অংশ হিসেবে রোববার ৮ বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন চালু হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।

তিনি জানান, ৮ বিভাগে ২০ টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এর মধ্যে পাবনায় দুটি, মানিকগঞ্জে একটি, বগুড়ায় দুটি, চট্টগ্রামে একটি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।

গত নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশনের সঙ্গে ২০২১ সাল নাগাদ আরো ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা ৫৬৫টি দাঁড়াবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়