নিজস্ব প্রতিবেদক
৪০তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল জানুয়ারিতে
ফাইল ছবি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী জানুয়ারি মাসে প্রকাশ করা হবে। শনিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, আট হাজার খাতা রিচেক করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই এ মাসে ফল প্রকাশের ইচ্ছা থাকলেও সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।
জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা তৃপ্তি কনা বসু বলেন, ফল প্রকাশের জন্য শুক্র ও শনিবারও কাজ চলছে। মনে হচ্ছে এ মাসে ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে আশা করছি আগামী মাসে ফল প্রকাশ হবে।
প্রসঙ্গত, ৪০তম বিসিএসে অংশ নিতে ৪ লাখ ৯৬৩ জন রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় অংশ নেন মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জনকে বাছাই করা হয়। গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























