ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ২৬ ডিসেম্বর ২০২০

‘সুযোগ সন্ধানীদের আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কোনোভাবেই সুযোগসন্ধানী বা অনুপ্রবেশকারীদের নেতৃত্বে বসানোর সুযোগ নেই।

আজ (শনিবার) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, যারা দুঃসময়ে দল ও শেখ হাসিনার পাশে ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন। সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক- সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। এটা যাদের সহ্য হয় না, তারা দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে। 

করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করছেন। এর ফলেই করোনা মোকাবিলা নিয়ে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে উপমহাদেশে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। সমগ্র বিশ্বে করোনা মোকাবিলা দক্ষতায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়