নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ২৬ ডিসেম্বর ২০২০
‘সাংবাদিকরা ১ম ধাপে ভ্যাকসিন পাবেন’
ফাইল ছবি
করোনা সংক্রমণ মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ-আইনশৃঙ্খলা বাহনীসহ অন্যদের সঙ্গে সংবাদকর্মীরা প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ (শুক্রবার) সন্ধ্যায় সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্মুখসারির যোদ্ধা হিসেবে করোনা ভ্যাকসিন পাওয়ার প্রথম ধাপের তালিকায় সাংবাদিকরাও রয়েছেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আমাদের সফলতা প্রায় সব জায়গায় রয়েছে। শিক্ষার হার বেড়েছে, গড় আয়ুও বেড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সাংবাদিকরা।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























