আইনিউজ প্রতিবেদক
আপডেট: ১৩:৩৯, ২৭ ডিসেম্বর ২০২০
ধ্রুবতারার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন বিমান ১ম ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’। রোববার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধ্রুবতারা’ নামে এই উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিলো। এত চমৎকার উড়োজাহাজগুলো কিনলাম, কিন্তু করোনা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলো।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বেই সমস্যার সৃষ্টি করেছে। জানি না এর থেকে কবে মুক্তি আসবে। করোনায় সারা বিশ্ব স্থবির হয়ে গেল।’
উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিভিল অ্যাভিয়েশন অথোরিটিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তবে সশরীরে ‘ধ্রুবতারা’ উদ্বোধন করতে না পেরে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করছি করোনা সমস্যা দূর হবে। আবার সবাই মিলিত হতে পারবো।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪ নভেম্বর বিমানের বহরে যুক্ত হয় নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৯টি।
বিমান জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটি ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিমান বহরে যুক্ত হবে।
কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এগুলোর মধ্যে ৪টি বোয়িং৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৩টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























