ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:৩৪, ২৭ ডিসেম্বর ২০২০

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য

ফাইল ছবি

ফাইল ছবি

আজ রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মুদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব অঞ্চলের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, দেশের যেসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বাড়ার সম্ভাবনা আর নেই। আগামী তিন থেকে চার দিন এমন অবস্থা চলতে থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা হয়তো একটু কমতে পারে। তবে বড় আকারে পরিবর্তন নাও হতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং সংকেতও দেখাতে হবে না। এছাড়া আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়