ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪১, ২৭ ডিসেম্বর ২০২০

টিকটক ভিডিও বানানোর কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ

টিকটকে ভিডিও বানানোর কথা বলে সেলিব্রিটি এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। এঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটক দুই কিশোরও ‘টিকটক সেলিব্রিটি’ বলে পুলিশ সূত্র জানিয়েছে।  তাদের টিকটকে অনেক ফলোয়ার রয়েছেএই দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগকিশোরীকে ডেকে নিয়ে দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে।

আটক দুই ‘টিকটক সেলিব্রিটি’কে  আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

এ ব্যাপারে গাজীপুরের টঙ্গি পূর্ব থানার ওসি দেলোয়ার হোসেন চৌধুরী সংবাদ সংস্থা বিবিসিকে বলছেন, ''একটি স্কুলের শিক্ষার্থী মেয়েটি নিজে টিকটক ভিডিও তৈরি করতো। সেই সূত্র ধরে বিভিন্ন জেলায় টিকটক ভিডিও তৈরি করে, এরকম বেশ কয়েকজনের সঙ্গে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয়।''

দেলোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ''নিজেদের টিকটক সেলেব্রিটি পরিচয় দিয়ে কয়েকজন কিশোর টিকটকে কাজ করার কথা বলে মেয়েটিকে ঢাকায় ডেকে আনে। এরপর ওই কিশোরীকে গেণ্ডারিয়ার একটি বাসায় দুই দিন আটকে রেখে চারজন মিলে ধর্ষণ করে।''

এদিকে মেয়ের সন্ধান না পেয়ে কিশোরীর মা টঙ্গি থানায় একটি জিডি করেন। যার সূত্র ধরে মেয়েটিকে খুঁজতে শুরু করে পুলিশ। অবশেষে প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে মেয়েটিকে পুলিশ উদ্ধার করে।

পরে মেয়েটির কাছ থেকে বর্ণনা পেয়ে গেণ্ডারিয়ায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই কিশোরকে আটক করা হয়। এই দুজনও টিকটকে অনেক জনপ্রিয় সেলিব্রিটি বলে জানিয়েছে পুলিশ।

তবে ধর্ষণের অভিযোগে আটক দুইজন ছাড়া আরও দুইজনকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ওসি দেলোয়ার হোসেন চৌধুরী।

ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়