ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২০, ২৮ ডিসেম্বর ২০২০

করোনা কাড়ল আরো ২৪ প্রাণ, নতুন শনাক্ত ১০৪৯

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় নতুন ১হাজার ৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো ২৪ জনের প্রাণহানি ঘটেছে।

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫২ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯  হাজার ১৪৮ জন।  

রোববার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৮ জন নারী।

একদিনে আরো ১ হাজার ৪৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জনে।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়