আইনিউজ ডেস্ক
চালের দাম বাড়িয়েছে আড়তদার-মিলাররা: কৃষিমন্ত্রী
ফাইল ছবি
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দুই দফা বন্যায় আউশ ও আমনের ফলন ভালো হয়নি। এছাড়া বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়নি। এ কারণে সরকারের হাতে চালের ঘাটতি রয়েছে। বর্তমানে সরকারের কাছে ১৩ লাখ মেট্রিক টন চাল মজুদ থাকার কথা। কিন্তু খাদ্যগুদাম গুলোতে ৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এ সুযোগে মজুদদার, আড়তদার ও মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে গোপালগঞ্জে যুক্ত হয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে নানামুখী উদ্যাগ গ্রহণ করেছে। চলের আমদানি শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। সরকারি ও প্রাইভেট পর্যায়ে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। এর বেশি চাল আমদানি করা হবে না।
এ মাসেই ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে। দালের দাম বৃদ্ধিতে কেউ না খেয়ে থাকবে না। কেউ ক্ষুধায় কষ্ট পাবে না। এজন্য ওএমএস চালু করা হয়েছে। বলছিলেন কৃষিমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, আসন্ন বোরো মৌসুমে ধানের উৎপাদন বাড়াতে ৫০ হাজার হেক্টর জমিতে ধানের চাষাবাদ বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া ২ লাখ হেক্টরে হাইব্রিড ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য কৃষককে সার, বীজসহ সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে ও আল্লাহ সহায় থাকলে আগামী বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন বারির পরিচালক ড. মো. মিয়ারুউদ্দীন, ড. এস.এম শরিফুজ্জামান, ড. কবিতা আনজু-মান-আরাসহ আরও অনেকে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























