ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৭ ডিসেম্বর ২০২০

কমলো চালের আমদানি শুল্ক

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে সরকার ২৫ শতাংশ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপ নিয়ে রোববার অনলাইন জুম অ্যাপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবে। তারপর আবেদনপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে কাকে কতটুকু চাল আমদানির অনুমোদন দেয়া হবে।

তিনি আরো বলেন, এরই মধ্যে সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়