মোংলা প্রতিনিধি
মোংলায় সুতার কারখানায় আগুন
মোংলা ইপিজেডে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহাবুব আলম সিদ্দিক।
তিনি বলেন- সোমবার ভোর ৬টার দিকে ইপিজেডের 'গোয়ান জিয়াম' সুতার কারখানার তুলার গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত। এরপরই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌ বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের চারটি ইউনিট।
তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। এতে এখন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি বলেই জানান জিএম মাহাবুব আলম সিদ্দিক।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি নির্ণয় করা যায়নি। এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি করা হবে।
প্রসঙ্গত, ইপিজেডের 'গোয়ান জিয়াম' কারখানায় সাতজন চীনা নাগরিক ও বাংলা দেশের ৮০ জন শ্রমিক কাজ করত বলে জানা গেছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























