আইনিউজ ডেস্ক
আপডেট: ১২:৪৯, ২৮ ডিসেম্বর ২০২০
মারা গেলেন দেওয়ানবাগী
দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মাারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানী উত্তরার আবাসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানবাগ দরবার শরীফের কো-অর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান।
তিনি গণমাধ্যমকে জানান, 'সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৬টা ৪৮ মিনিটে মারা যান তিনি।'
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
জানা গেছে, ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন তিনি।
ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন তিনি। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন দেওয়ানবাগী।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























