নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৭, ২৮ ডিসেম্বর ২০২০
দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গারা
কক্সবাজার থেকে দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে রোহিঙ্গারা। দ্বিতীয় দফায় প্রায় এক হাজার রোহিঙ্গা ভাসান যাবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গা সদস্যরা ১৩ টি বাসে করে চট্টগ্রাম রওনা দিয়েছেন।
এর আগে গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা হাসিমুখে ভাসানচরে পৌঁছেছিল।
এ মাসের শুরুতে ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের ওই দলটির সদস্যরা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল। সূত্রে জানা গেছে, এবারও সেভাবে নিয়ে যাওয়া হবে তাদের।
তবে বিষয়টি সম্পর্কে জানতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব দেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানিয়েছেন, ‘কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় আরও বেশ কিছু রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হয়েছে। সোমবার থেকে তাদের সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা হবে।’
মঙ্গলবার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি ভাসানচরে পৌঁছার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক।
স্বেচ্ছায় যেতে রাজি এমন ৭শ’ জন রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তরের বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি নির্যাতিত রোহিঙ্গা। আগে আশ্রয় নেওয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে বসবাস করছেন।
সরকারি তথ্য অনুযায়ী, রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























