ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:০৯, ২৮ ডিসেম্বর ২০২০

যুক্তরাজ্য থেকে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে নতুন ধরনের করোনাভাইরাস। তাই যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে হবে।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুশাসন দিয়েছেন বলে জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব জানান, ‘লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।’

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে।’

কখন থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ তাদের সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনো যোগাযোগ বন্ধ করেনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়