ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ২৮ ডিসেম্বর ২০২০

করোনাকালে দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা সংকটে: মেনন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাকালে দেশের সর্ব স্তরের শিক্ষার্থীরা সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, সরকার দূর-ভাষণে প্রথমিক ও মাধ্যমিক স্তরে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও সবার কাছে বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারছে না। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি আরো করুণ। অনলাইনে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গ্রাম ও মফস্বল শহরের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।

আজ (সোমবার) ঢাকার আশুলিয়ার বাইপাইলে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা জেলার অষ্টম সম্মেলনে ভার্চুয়াল যুক্ত হয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

মেনন বলেন, একটা হিসাব বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে যে ক্লাস নিচ্ছে, শতকরা ৪০ ভাগ শিক্ষার্থী ইন্টারনেট ও স্মার্ট ফোন না থাকার কারণে  তাতে অংশ নিতে পারছে না। স্বাভাবিক শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল ডিভাইড তৈরি হয়েছে, যাতে সাধারণ ছাত্ররা তাদের শিক্ষাজীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সংকটে রয়েছে। 

‘কোভিড উত্তরকালে শিক্ষার্থীরা যেন এই বৈষম্য অতিক্রম করতে পারে, সে জন্য ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।’

ছাত্র মৈত্রীর ঢাকা জেলার সভাপতি নাহিদ মোর্শেদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়