নিজস্ব প্রতিবেদন
করোনায় মারা গেলেন আরও ২৭ বাঙালি
সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনায় সংক্রমতিত হচ্ছেন এবং মারা যাচ্ছেন অনেকেই। গত ২৪ ঘন্টায়ও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন বাঙালি। আর সারাবিশ্বে গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৮৪ জন।
সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে করোনার সর্বশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৯টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৩২ জন। এখন পর্যন্ত পাঁচ লাখ ১০ হাজার ৮০ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৩৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ০২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৮৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ এবং চার জন নারী। এখন পর্যন্ত পাঁচ হাজার ৬৯৮ জন পুরুষ এবং এক হাজার ৭৮১ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























