নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল দাবি
সংগৃহীত ছবি
চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠন।
আজ (সোমবার) সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শেষে সোয়া ১২টা থেকে এক ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। অবরোধের কারণে মোড়ের চারদিকের রাস্তা দিয়ে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। রাস্তায় তীব্র যানজট তৈরি হয়।
এর আগে, সাত দফা দাবিতে সোমবার সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভিন্ন ইউনিটের সদস্যরা। সমাবেশ থেকে তাদের দাবিসমূহ জানানো হয়। এর মধ্যে আছে, চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী ভূয়ামুক্ত তালিকা প্রণয়ন, সিনেমা, সিরিয়াল, নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বীরসন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুর করিমের পরিকল্পিত হত্যার বিচারসহ সারা দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।
পরে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের রাস্তা আটকে দিলে পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ নিয়ে কয়েক দফা বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে সোয়া একটার দিকে আগামী ২৩ ফেব্রুয়ারি আবার শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করে অবরোধ সমাপ্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























