ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৭, ২৮ ডিসেম্বর ২০২০

গ্যাস পাইপলাইনের জন্য ১১ হাজার গাছ কাটার অনুমতি

ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণে টাঙ্গাইলে সংরক্ষিত বনের ১১ হাজার ২৪৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সচিব বলেন, ‘নুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়-নকলায় গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে টাঙ্গাইল জেলার ৫৩ দশমিক ১৫ একর বনভূমিতে বিদ্যমান গাছ কাটা এবং অপসারণে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য শফিপুর বনের ভেতর এবং বঙ্গবন্ধু সেতুর ওপারে ১১ হাজার ২৪৬টি গাছ কাটতে পারবে।’

সচিব বলেন, গ্যাস সঞ্চালনে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ২০ ইঞ্চি ব্যাসার্ধে গ্যাসলাইনে কাজ হচ্ছে না, সেখানে ৩০ ইঞ্চির পাইপ লাগবে। সেজন্য নতুন লাইন করা হচ্ছে।

সংরক্ষিত বনের গাছ কাটার ওপর ২০২১ সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই গ্যাসলাইন যাবে নতুন যে রেল ব্রিজ হচ্ছে সেটার ওপর দিয়ে। এরপর স্টেশন থেকে বিতরণ করা হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়