নিজস্ব প্রতিবেদক
দেশে আরো ইকোনমিক জোন করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- পিআইডি
দেশে আরো ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (মঙ্গলবার) এনইসি সভায় অষ্টম পঞ্চম (২১-২৫) বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি এনইসি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী নতুন ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছেন।
‘বর্তমানে একশটি ইকোনমিক জোন হচ্ছে। এর বাইরে আরো ইকোনমিক জোন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে আরো কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। ’
পরিকল্পনামন্ত্রী বলেন, সবাই বিদেশে চলে যায়, দেশে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে। যাতে তরুণরা চাকরি দেশের ভেতরেই পেতে পারেন। আর ফসলি জমি যাতে নষ্ট না হয় এর জন্য ইউনিয়নভিত্তিক মাস্টারপ্ল্যান করা হবে। ল্যান্ড ইউজ প্ল্যান বা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা হবে। অন্য দেশে এই পরিকল্পনা আছে। তিনি (প্রধানমন্ত্রী) আজ নির্দেশনা দিয়েছেন যে, ভূমিভিত্তিক পরিকল্পনা করো সব ইউনিয়নের জন্য। যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























