নিজস্ব প্রতিবেদক
জানুয়ারিতে নতুন বই বিতরণ শুরু, চলবে ১২ দিন
ফাইল ছবি
করোনা মহামারির কারণে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেওয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো।
আজ (মঙ্গলবার) দুপুরে এক ভার্চুয়াল প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি ক্লাসে ৩ দিন করে বই বিতরণ হবে। নিজ নিজ প্রতিষ্ঠান কে কোন দিন বই নেবে সেটা ভাগ করে দেবে। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ করা হবে।
এদিকে, আগামী ১ জানুয়ারিতে প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে। তবে অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষকদের উপস্থিত না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























