ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৫৬, ২৯ ডিসেম্বর ২০২০

দেশে করোনা কাড়ল সাড়ে সাত হাজার প্রাণ

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে সাত হাজার। একদিনে আরও ৩০ জনের প্রাণহানির মধ্য দিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৫০৯ জনে।

একই সময় ১৪ হাজার ৫৮৮ টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ১৮১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত  আক্রান্তের তালিকায় নাম লিখালেন ৫ লাখ ১১ হাজার  ২৬১ জন।       

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, একদিনে আরো ১ হাজার ২৪৫ জন করোনাকে জয় করেছেন। ফলে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জনে।  

আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়